• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বের দেশে দেশে মাও সেতুঙের 

১৩০-তম জন্মবার্ষিকী পালন

বিশ্বের দেশে দেশে মাও সেতুঙের 

১৩০-তম জন্মবার্ষিকী পালন

  আন্দোলন প্রতিবেদন  

শুক্রবার, ২১ জুন ২০২৪  |  অনলাইন সংস্করণ

২৬ ডিসেম্বর ২০২৩ ছিল মার্কসবাদের শিক্ষক ও মহান নেতা মাও সেতুঙের ১৩০-তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে এবং “ভারতের গণযুদ্ধের সমর্থনে ‘আন্তর্জাতিক কমিটি’র (ICSPWI)” আহবানে বিশ্বের বিভিন্ন দেশে মাওবাদী পার্টি ও সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। যা গত বছরের শেষ দিক থেকে শুরু হয়ে এ বছরের প্রথম দিক পর্যন্ত চলে। ‘আন্তর্জাতিক কমিটি’ মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের ব্যানার সম্বলিত একটি পোস্টার ও যৌথ ঘোষণা প্রকাশ করে। মাওয়ের স্মরণে তুরস্ক, গ্যালিসিয়া, স্পেন, মেক্সিকো, কলম্বিয়া, অস্ট্রিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ইতালিসহ বিভিন্ন শহরে সেমিনার/ সিম্পোজিয়াম/আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিলিপাইনের মাওবাদী পার্টির নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র(NDPF) উদ্যোগে ২৮-২৯ মার্চ/২৪ “সাম্রাজ্যবাদী ব্যবস্থায় অর্থনৈতিক সংকট” শিরোনামে ইউরোপে একটি আন্তর্জাতিক তাত্ত্বিক সেমিনার অনুষ্ঠিত হয়। ৬-৭ এপ্রিল’২৪ তুরস্কের ইস্তাম্বুল শহরে মাওবাদের উপর একটি সিম্পোজিয়াম হয়। যেখানে আলোচকরা মাওবাদের সপক্ষে সর্বহারা আন্তর্জাতিকতাবাদের উপর বক্তব্য প্রদান করেন। এতে ব্রাজিল, ভারত, জার্মানি এবং তুরস্কের নয়া গণতান্ত্রিক যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে মাওয়ের ১৩০-তম জন্ম বার্ষিকী সম্বলিত পোস্টার ও ব্যানার টানানো হয়।

ইতালির পেডুয়াসহ উত্তর-পূর্ব ইতালির বেশ কিছু শহরে পোস্টার ও দেয়াল লিখন কার্যক্রম পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে “জনতার জয় হোক” বক্তব্য সম্বলিত ব্যানার টানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করা হয়, যার মধ্যে একটিতে মাওয়ের “অনুশীলন সম্পর্কে” গ্রন্থটি পাঠ করা হয়।

১৩০-তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক সাম্রাজ্যবাদী চীনে ব্যাপক তরুণ-যুবকদের অংশগ্রহণে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে স্লোগান ওঠে– “মাও নির্দেশিত বিপ্লবী পথ ও সমাজতন্ত্র চীনে পুনরায় উত্থিত হোক”।

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র