• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

সারাদেশে মহান মে দিবস পালিত

সারাদেশে মহান মে দিবস পালিত

  আন্দোলন প্রতিবেদন  

শুক্রবার, ২১ জুন ২০২৪  |  অনলাইন সংস্করণ

ঢাকা : ১ মে ’২৪ বিকেল ৪ টায় মে দিবস উপলক্ষে কামরাঙ্গীচর ঝাউলাহাটি চৌরাস্তায় বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। চৌরাস্তা থেকে মার্কস-এঙ্গেলস-লেনিন-সট্যালিন-মাও সেতুঙ এর ছবিসহ ব্যানার ও লাল পতাকায় সজ্জিত একটি মিছিল নয়াগাঁও মোড়ে গিয়ে আরেকটি পথসভা করা হয়। সভা শেষে পুনরায় মিছিলটি ঝাউলাহাটি চৌরাস্তায় এসে শেষ হয়। পথসভায় সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন৷ 

মহান মে দিবস উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে কামরাঙ্গীচর ঝাউলাহাটি চৌরাস্তায় একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এবং সঞ্চালনা করেন গণমোর্চার সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য্য। 

পথসভা শেষে ঝাউলাহাটি চৌরাস্তা থেকে লাল পতাকা ও স্লোগান মুখরিত একটি মিছিল কোম্পানি ঘাটে গিয়ে আরেকটি পথসভা করে। পথসভাদ্বয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের নেতা মঞ্জরুল আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।

নড়াইল-যশোর : কৃষক মুক্তি সংগ্রামের উদ্যোগে স্থানীয় বাজারে পথসভার মাধ্যমে মে দিবস পালিত হয়েছে। 

ময়মনসিংহ : নয়াগণতান্ত্রিক গণমোর্চা ময়মনসিংহ আঞ্চলিক শাখার উদ্যোগে ১ মে বিকেলে চর কালিবাড়ী ব্রহ্মপুত্র বেড়িবাঁধে একাধিক পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এসব পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাজশাহী : নয়াগণতান্ত্রিক গণমোর্চা, বিপ্লবী শ্রমিক আন্দোলন ও কৃষক মুক্তি সংগ্রামের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে একটি র‍্যালী, পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় বিভিন্ন সংগঠক ও নেতৃত্বস্থানীয়রা বক্তব্য রাখেন এবং সেই সাথে সঙ্গীত, কবিতা আবৃত্তি করা হয়। 

রাজবাড়ি : বিপ্লবী শ্রমিক আন্দোলন ও কৃষক মুক্তি সংগ্রামের যৌথ উদ্যোগে একটি লাল পতাকা সজ্জিত মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় শাখার নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন৷ সদর রেল স্টেশন চত্তরে সভা শেষে একটি মিছিল পাল বাজার, কাপড় পট্টি হয়ে পান্না চত্তর ঘুরে রেল স্টেশনে সমাপ্ত হয়। 

নীলফামারী : ১মে ’২৪ সকাল আটটায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রামে নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সদস্য আমিনুল হক এবং বিপ্লবী ঐক্যফ্রন্টের দিনাজপুর-নীলফামারীর সমন্বয়ক মোঃ জমশেদ আলী সরকার। 

গাইবান্ধা : ২ মে ’২৪ গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের গেটের সামনে নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে একটি গ্রামসভার আয়োজন করা হয়। গ্রামসভায় কৃষক মুক্তি সংগ্রামের জাতীয় কমিটির সদস্য বক্তব্য রাখেন। 

সিরাজগঞ্জ : মহান মে দিবস উপলক্ষে রূপান্তর গণনাট্য দলের উদ্যোগে মঞ্চ নাটকের আয়োজন করা হয়। 

এছাড়াও নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় পোস্টার এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় লিফলেট প্রকাশ ও সারাদেশে প্রচার করা হয়। 

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র