• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে কৃষক মুক্তি সংগ্রাম-কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

  আন্দোলন প্রতিবেদন  

বৃহঃস্পতিবার, ২৫ জুন ২০২৬  |  অনলাইন সংস্করণ

চারঘাটে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে চাঁদাবাজীকে কেন্দ্র করে মারামারি হয়েছে। যে গ্রুপ চাঁদা দাবি করেছে তারা মাদক ব্যবসা, ঘুস-দুর্নীতি-চাঁদাবাজির সঙ্গে এমনভাবে জড়িত যে, আওয়ামীলীগের ঘৃণিত লোকদের বিপুল পরিমাণ টাকার বিনিময়ে জনরোষ থেকে বাঁচানোর জন্যও তারা পাহারা দিচ্ছে।

এরা ঘরে ঘরে ইয়াবা, গাঁজাসহ মরণঘাতী নেশা বিক্রির অভয়রাণ্য তৈরি করেছে। যাদের কাছ থেকে চাঁদা দাবি করেছে তারা বিএনপি’র তরুণ কর্মী। তারা একটি পুকুর লিজ পেয়েছে। যারা পুকুর লিজ নিয়েছে তারা কৃষক মুক্তি সংগ্রাম-এর একজন কর্মীর আত্মীয়। ‘কৃষক মুক্তি সংগ্রাম’র কর্মী তাদের আত্মীয় হওয়ার কারণে তাকে টার্গেট করে মারার জন্য দাও-লাঠি এবং আগ্নেয়াস্ত্রসহ ৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তার বাড়ি আক্রমণ করে। দুইপক্ষেই কয়েকজন গুরুতর আহত হয়।

এই কর্মীর আত্মীয়রা কখনো ‘কৃষক মুক্তি সংগ্রাম’-এর সাথে যুক্ত ছিল না। বিএনপি’র দুর্নীতিবাজদের সঙ্গে কৃষক মুক্তি সংগ্রামকে জড়িয়ে বিএনপি’র একাংশ একটি ফেসবুক থেকে অপপ্রচার করেছে। কৃষক মুক্তি সংগ্রাম একটি প্রচারপত্রের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র